বার্তা সংস্থা আবনা : তুরস্কের পশ্চিমাঞ্চলীয় একটি গোলা-বারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছে।
দেশটির বন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে- গতকাল শেষ বেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বনমন্ত্রী ভেইসেল ইরোগলু জানান, ডিপোর গ্রেনেড রাখার অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গোলা-বারুদের ডিপোতে আগুন ধরে যায়।
গত ২ সেপ্টেম্বর দেশটির কুর্দি বিদ্রোহীদের হামলায় ১০ সেনা নিহত ও বহু সেনা আহত হওয়ার তিন দিন পর এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
গত কয়েক মাসে তুর্কি সেনাবাহিনী ও পিকেকে গেরিলাদের মাঝে সংঘর্ষের ঘটনা বেড়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)